ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে একসঙ্গে চার পুত্র সন্তান জন্ম দিলেন গৃহবধু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলে মির্জাপুর একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২০) নামের এক গৃহবধু। মাসহ চার সন্তান সুস্থ্য রয়েছে বলে জানিয়েছে পরিবার। সাদিয়া আক্তার জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশা চালক আল আমিন শিকদারের স্ত্রী।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেয় গৃহবধু সাদিয়া।

সাদিয়া স্বামী আল আমিন জানায়, ইতোপূর্বে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। পরে গত ১৪ আগষ্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার অপারেশনের মাধ্যমে চার ছেলে সন্তানের জন্ম হয়। এক সন্তানকে বেডে মায়ের কাছে দেয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে রয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ্য রয়েছে। হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. শাহনেওয়াজ খান অপারেশন করেন। তবে এখনও সন্তানদের কোন নাম দেয়া হয়নি।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক জানান, দুপুরে ওই গৃহবধু চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া শিশু ও মা সুস্থ্য রয়েছে। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম রয়েছে।

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন