ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৫:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে কালিহাতী পৌরসভার কর্মকারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটককৃত চন্দনাথ সাহা (৬৩) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা এবং প্রায় দুই বছর ধরে কালিহাতী পৌরসভার কর্মকারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পাশের একটি ভাড়া ঘরে একটি গামছা আনতে গেলে ঘরে অবস্থানরত এক ব্যক্তি তাকে একা পেয়ে সুযোগ নেয় এবং অনৈতিকভাবে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এসময় শিশুটি চিৎকার করে এবং ধস্তাধস্তি করে কোনোমতে নিজেকে রক্ষা করে দৌড়ে নিজ বাড়িতে ফিরে যায় এবং বিষয়টি তার মাকে জানায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেন।

কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত চন্দনাথ সাহার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পরে আসামিকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

এম.কন্ঠ/ ১১ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন