ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

কালিহাতীতে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ

তারেক আহমেদ :
প্রকাশ: ১০:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের প্রত্যাহারের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন দলিল লেখকেরা।

রোববার বেলা ১০ টার দিকে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি, দলিল লেখক, দাতা ও গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, ভোগান্তিসহ নানা অনিয়মের অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন দলিল লেখকরা।

বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবরেজিস্ট্রার অফিসের সামনে জড়ো হয়ে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালিহাতীর সাবরেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক ঘুস-দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘুসের বিনিময়ে রাতেও দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে জমির শ্রেণি পরিবর্তনের নামে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে। এর আগে দলিল লেখক কল্যাণ সমিতির পক্ষ থেকে দলিল লেখকরা কলম বিরতি কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভ মিছিল শেষে সাবরেজিস্ট্রার অফিসের সামনে সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম, দলিল লেখক রেজাউল করিম, লিটন প্রমুখ।

কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার বলেন, কালিহাতীতে যোগদানের পর থেকে সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল দুর্নীতি, স্থানীয় দলিল লেখক, দাতা ও গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি আমাদের জিম্মি করে ফেলেছেন। অবিলম্বে তার প্রত্যাহার জরুরী। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

এবিষয়ে কালিহাতীর সাবরেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এম.কন্ঠ/ ১১ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন