ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বিবেকানন্দ হাইস্কুল ৮ উইকেটে জয়ী টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল টাঙ্গাইল ছিনতাই মামলায় গ্রেফতার ৩ গোপালপুরে সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার সখীপুরে মাদক সেবনে ২ জনের কারাদন্ড গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে খবর দেন, স্বামীর যাবজ্জীবন টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন হামের টিকা নিয়ে অবহেলা করেছিলো বিগত সরকার প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম ও কালিহাতী থানার ওসি তৌফিক আজম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন জানান, সরকার দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে, যার মাধ্যমে বিপুল সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হবে। সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান এ কর্মসূচিতে ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের এই টিকা প্রদান করা হবে।

উল্লেখ্য, এই ক্যাম্পেইনের মাধ্যমে কালিহাতী উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এম.কন্ঠ/ ২০ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন