ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

Exif_JPEG_420

টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই বিশ^ পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বৃক্ষরোপণ অভিযান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আনসার ও ভিডিপি, জেলা, উপজেলা, ক্লাব-সমিতির নিজস্ব প্রাঙ্গনে ৭০৭ টি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, জলপাই, বেল, চালতা, লটকন, ডালিম, বহেড়া, অর্জুন, গর্জন, আমলকি, নিম, আমড়া, তেতুলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মরিয়ম আক্তারসহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এম.কন্ঠ/  ৩১ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন