ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৫৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ মেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। আগামী (১৪ জুলাই) এ বৃক্ষ মেলা শেষ হবে।

এম.কন্ঠ/  ০৮ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন