ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

মাভাবিপ্রবিতে সামুদ্রিক মাছে ভারী ধাতুর মাত্রা ও স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৩৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইজের অধীনে ‘বঙ্গোপসাগর কোস্টে বিভিন্ন সময়ে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকিতে এর প্রভাব’ প্রজেক্টের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. উমর ফারুক ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ। গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

রিভিউয়ার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আসলাম আলী ও কক্সবাজার বিএফআরই এর সাবেক সিএসও ড. এম. এনামুল হক। সেশনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক।

সেমিনারে গবেষকগণ বলেন, বিশ্বে পরিবেশগত দুষণে সমুদ্রের পানিতেও দুষণ দেখা দিয়েছে। সামুদ্রিক দুষণে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতু প্রবেশ করছে। মাছ, চিংড়ি ও কাঁকড়ার শরীরে গ্রীষ্মকাল (ফেব্রুয়ারি-মে), বর্ষাকাল (জুন-সেপ্টেম্বর) ও শীতকালে (অক্টোবর-জানুয়ারি) ভারী ধাতু (ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড ও জিংক) এর মাত্রা পরীক্ষা করা হয়। বর্তমানে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়ার শরীরে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা মানব শরীরের জন্য স্বাস্থ্য ঝুঁকি কম, তবে দুষণের মাত্রা বৃদ্ধি পেলে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা বৃদ্ধি পেতে পারে। এজন্য সচেতনতা ও উচ্চতর গবেষণার প্রয়োজন রয়েছে।

এম.কন্ঠ/ ২৯ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন