ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

অচিরেই দেখা যাবে বিএনপি খন্ড বিখন্ড হয়ে পড়েছে…আব্দুর রাজ্জাক এমপি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:২৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, অচিরেই দেখা যাবে তাদের (বিএনপি) দল খন্ড বিখন্ড হয়ে পড়েছে৷ তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে৷ আমরা চাই গণন্ত্রাতিক দেশে সরকারি দলের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত।

এমপি বলেন, নিরপেক্ষতা ও অস্প্রদায়িকতা আমাদের নীতি৷ আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতা এবং ধর্মকে ব্যবহার করে আমরা কারও কোন ক্ষতি করেনি। বিএনপি ধর্মকে ব্যবহার করে। আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বিএনপি আন্দোলনের কথা বলে৷ তাদের আন্দোলন জনগণের কাছে যায় না। জনগণের কাছ থেকে তারা কোন সাড়া পায় না।

শুক্রবার বিকেলে সদ্য নির্বাচিত টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীকে গণসংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা খালি হাতে ফিরবে নাকি, কি নিয়ে আসবে তাদের (বিএনপি) অপেক্ষা করা উচিত। ভারত অনেক বড় দেশ। তাদের সাথে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি৷ সত্যিকারের যদি তারা বন্ধু হয় অবশ্যই আমরা পরস্পরের সহযোগীতার মাধ্যমে দুই দেশ উপকৃত হবো এবং দুই দেশই উন্নতি করবো ।

তিনি আরও বলেন, আগামীতেও জনগণের ভোটে ও সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে৷ সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা অনেক উচুতে উঠেছে৷ এই মুহুর্তে জিনিসপত্রের দাম একটু বেশি৷ আওয়ামী লীগের প্রধান লক্ষ হলো জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আনা।

শোলাকুড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, কাজী আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এম.কন্ঠ/ ২২ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন