ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে ঝিনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাদের অভিযোগ গোপালপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরকারি কর্মচারীর আত্মহত্যা টাঙ্গাইলে ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সম্মাননা পেলেন মুহাম্মদ শাহীন আল মামুন টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভা গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত কালিহাতীর জোকারচর-পৌলী-মহেলায় রাতভর অভিযান টাঙ্গাইলে ইউএনডি পি , দ্য কোকাকোলা ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা ক্যাম্প কালিহাতীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসাইলে যুবলীগ নেতা গ্রেফতার

ঈদের ছুটিতে লাশ হয়ে বাড়ী ফিরলো রাজমিস্ত্রী মোত্তাকিন

মোজাম্মেল হক :
প্রকাশ: ০২:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার কাজ করে ছুটিতে বাড়ি ফেরার কথা ছিলো রাজমিস্ত্রি মোত্তাকিন হোসেনের। ফেরার পথে পরিবারের সদস্যদের জন্য নতুন জামা কাপড় কেনার কথাও ছিলো। বাড়িতে তার বাবা মা ও আত্মীয় স্বজনরা তার অপেক্ষায় ছিলো। কিন্তু মোস্তাকিন হোসেন বাড়ি ফিরলো অ্যাম্বুলেন্সের আসনে নিথর দেহ নিয়ে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের থানা পাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো অফিসের ভবণ নির্মাণ করার সময় আট তলা থেকে পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। মোত্তাকিন হোসেন চাপাইনবাগঞ্জের কোড়াগ্রামের মো. তোকফাজুল ইসলামের ছেলে।

থানা পাড়ার কয়েক জানান, কয়েক বছর যাবত নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ছাড়াই ব্যুরো অফিসের ভবণ নির্মাণ কাজ শুরু হয়। বৃহস্পতিবারও একাধিক শ্রমিক নিরাপত্তা ছাড়া শ্রমিক কাজ শুরু করে। নির্মাণাধীন ভবণের ৮ তলার বাইরে মোত্তাকিন হোসেন কাজ করার সময় দুপুর ১২ টায় দিকে মাচাল ভেঙ্গে পরে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোত্তাকিনের চাচাতো ভাই মোরসালিন বলেন, বৃহস্পতিবার কাজ শেষে মোত্তাকিনের ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিলো। ৮ তলার বাইরে আংশিক কাজ করার সময় পড়ে মারা যান। ওর পরিবারকে কিভাবে বুঝাবো ভেবে পাচ্ছি না।

এ বিষয়ে ব্যুরোর ম্যানেজার শামসুল আলমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া লাশ নেয়ার জন্য আবেদন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম.কন্ঠ/ ১৩ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন