ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী…এমপি ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এ সরকারের আমলে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের নজিরবিহীন উন্নয়ন হচ্ছে।

শুক্রবার তৃনমূল ভবনে সদর উপজেলা বেসরকারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংর্ধ্বনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তবে একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাছিনা উদার ও জনবান্ধব, তিনি জনগনের কল্যাণে কাজ করছেন। দেশের উন্নয়নে তিনি সর্বদায়ই উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

সম্বর্ধিত নব নির্বাচিত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা তার বক্তবে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাছিনা প্রতিটি উপজেলা পর্যায়ে উন্নয়নমূলক যে কাজ করেছেন এতে সাধারণ মানুষ স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারছেন। তিনি সাধারণ মানুষের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন।

ধরেরবাড়ী মুসলিম স্কুল এন্ড কলেজের শহীদুল ইসলামের সভাপতিত্বে কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ রাজীব, বেড়াডোমা শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম, আনুহলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, সন্তোষ জাহৃনবী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান শশী প্রমুখ।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন