ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

বিশ্ব ভালোবাসা দিবসে টাঙ্গাইলে চিরকুমার সংঘের বিক্ষোভ

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৮:৪২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলে ভালোবাসা দিবসে চিরকুমার সংঘের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে করটিয়া সা’দত কলেজের চিরকুমার সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভটি ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় ‘প্রেমকে না বলুন’; ‘মিঙ্গেলে সুখ নাই, সিঙ্গেলেই পরম সুখ’; ‘আমরা সবাই এক জোট, চিরকুমারের জয় হোক’; ‘দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’; এমন বেশ কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- করটিয়া সা’দত কলেজের চিরকুমার সংঘের সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তদন্ত বিষয়ক সম্পাদক আসিফ, সদস্য রাজন, শাহীন, রিপন, আল আমিন, রাজিব, আমিনুর প্রমুখ।

বক্তারা বলেন, মেয়েরা ছলনাময়ী, তারা একত্রে একাধিক ছেলের সঙ্গে প্রেম করে প্রতারণা করে। আমরা যেন দুষ্ট নারী থেকে দূরে থাকতে পারি- তারা প্রত্যেকটা পদক্ষেপে ছেলেদের পথভ্রষ্ট করে। তারা ছেলেদের ক্যারিয়ার নষ্ট করে। বর্তমানে প্রেমের নামে প্রহসন হচ্ছে। নারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলেদের ফাঁদে ফেলতেই থাকে। আমরা প্রেমের বিপক্ষে না, আমরা প্রেমের পক্ষেই আছি; কিন্তু কথা হচ্ছে- প্রেম হবে সাবলীল, সুন্দর ও পবিত্র। বর্তমানে প্রেমের নামে প্রহসন ও নষ্টামি হচ্ছে। আমরা এসব চাই না। একজন নারী শুধু একজন ছেলের সঙ্গেই প্রেম করবে। এই ছলনাময়ী নারীদের থেকে যুব সমাজ যাতে কিছুটা হলেও দূরে থাকতে পারে সেজন্য ভালোবাসা দিবসে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন