ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সখীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আতিকুর রহমানসহ ইউপি সদস্যদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বারদের উদ্যােগে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, উপ দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, সদস্য আকরাম হোসেন কিসলু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ। এসময় আওয়ামী, ছাত্রলীগসহ অন্যন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় দোষীদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেয়ার প্রতিবাদের মানববন্ধন হামলা করা হয়। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

এম.কন্ঠ/ ১১ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন