ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

গোপালপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৬:১৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের গোপালপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর হিটস্ট্রোকে মৃত্যু হওয়ার ঘটনায় উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আখতার মুক্তা এবার প্রার্থী হয়েছেন। সম্প্রতি তিনি ময়মনসিংহে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই গত শুক্রবার (২৬ এপ্রিল) অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি হাতেম আলী তালুকদারের নাতনী ছিলেন।

স্থগিতের ওই চিঠিতে বলা হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে ০৮ মে ২০২৪ তারিখে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের পূর্বে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সকল পদের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে ৪র্থ ধাপে ০৫ জুন ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না এবং পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীগণকে প্রত্যাহারের সুযোগ দেয়া যাবে। গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে, উক্ত পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচর্নে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১জন এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ভাইসচেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মারুফ হাসান জামী। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৭১ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ১৪ হাজার ৬৬জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪জন।

নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আখতার মুক্তার স্বামী বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে স্ত্রী হিটস্ট্রোকে মারা গেছেন।

এম.কন্ঠ/ ২৯ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন