ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলে ফরহাদ ক্যাডেট স্কুলের ক্লাস চালু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সারাদেশে তীব্র তাপদাহের কারণে স্কুল-কলেজ সাতদিন বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রনালয়। অথচ সেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই টাঙ্গাইলের ফরহাদ ক্যাডেট স্কুল ক্লাসের কার্যক্রম চালু রেখেছে।

বাইরে থেকে কেউ যাতে বুঝতে না পারে এজন্য বিদ্যালয়ের প্রধান গেট বন্ধ রেখেই চালানো হচ্ছে ক্লাসের কার্যক্রম। তবে কর্তৃপক্ষ বলছেন অল্প সময়ের মধ্যে নিষেধাজ্ঞা পাওয়ায় তারা নোটিশ দিতে সময় পাননি।

আর অভিভাবকরা বলছেন, যেখানে সকল স্কুল কলেজ বন্ধ রাখার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তাদেরও এই নিষেধাজ্ঞা মেনে চলা উচিত। শিক্ষার্থীরা জানায়,  ক্লাস চালু থাকায় তারা স্কুলে আসতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে ফরহাদ ক্যাডেট স্কুলের পরিচালক ফরহাদ হোসেনকে কল করলে পাওয়া যায়নি।

এম.কন্ঠ/ ২৪ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন