প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে-সুলতান সালাউদ্দিন টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এ সম্পদের উন্নয়নে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি শুক্রবার সকালে তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা ও স্বেচ্ছাসেবী ফোরামের উদ্দ্যোগে ও টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ বিভাগের সার্বিক সহযোগিতায় প্রাণী সাস্থ্যসেবা, টিকাদান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন গবাদিপশুকে সুস্থ রাখার লক্ষ্যে দেশে টিকাদান প্রদান, খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এতে খামারী কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক ডাঃ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক আদনান আজাদ, ভাইস প্রসিডেন্ট ডাঃ আতিকুর রহমান, উপদেষ্টা কৃষিবিদ বদরুল হক, টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডাঃ মোহাম্মদ উসমান গণি।
এম.কন্ঠ/ ০৫ সেপ্টেম্বর /এম. টি






















