ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

ঘাটাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:১৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত পাঠকপ্রিয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ৩১ বছর পূর্তি ও ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে ঘাটাইল প্রেসক্লাবে মঙ্গলবার বিকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দৈনিক মজলুমের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মো. নুরুজ্জামান মিঞার সভাপতিত্বে ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম খান রাজু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মন্জুরুল হক মন্জু, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার শাখার সভাপতি ও মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজাদ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার শাখার সদস্য সচিব মো. জহুরুর হক শামীম, ঘাটাইল উপজেলা যুব দলের সাবেক যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল কাদের, ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “৩১ বছর অতিক্রম করে ৩২তম বর্ষে পদার্পণ করা মজলুমের কণ্ঠ টাঙ্গাইলের সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এ পত্রিকার ভূমিকা অনন্য। জনগণের কাছে সকল সংবাদ পৌঁছে দিতে মজলুমের কণ্ঠ নিরলস কাজ করে যাচ্ছে ।”

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন