ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

কালিহাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারেক আহমেদ :
প্রকাশ: ০৫:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে কালিহাতী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কৃষিবিদ এসএমএ খালিদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, এলেঙ্গা পৌরসভা সাবেক মেয়র শাফি খান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যুবদল নেতা ফিরোজ মিয়া প্রমুখ।

এ সময় বিএনপি নেতা আজহার আলী রাজা,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুন মোল্লা ও শরীফ মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এমপি লুৎফর রহমান মতিনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি কালিহাতী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাপ্তি ঘটে।

র‌্যালিতে বিভিন্ন ইউনিয়ন এবং কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে কালিহাতীর প্রধান সড়কগুলো। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে কালিহাতী বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গছে।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন