ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

ধনবাড়ীতে দৈনিক মজলুমের কণ্ঠ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালণ

ধনবাড়ী প্রতিনিধি :
প্রকাশ: ০৭:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীর্ঘ পথচলা অতিক্রম করে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক মজলুমের কণ্ঠ’।

এ উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা, সুধী সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়।

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস. এম. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ও বক্তব্য রাখেন—ধনবাড়ী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, মধুপুর-ধনবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রিন্স এডওয়ার্ড মাংসাং, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য পলাশ ইসলাম, জাহিদ সরকার, কবির হোসেন, এস. এম. সাইমুজ্জামান তুহিন ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে দৈনিক মজলুমের কণ্ঠ পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দৈনিক মজলুমের কণ্ঠ গত তিন দশকেরও বেশি সময় ধরে অবহেলিত ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরে আসছে। অপসাংবাদিকতার ভিড়ে নীতি ও আদর্শ ধরে রেখে ধনবাড়ীসহ পুরো টাঙ্গাইল অঞ্চলে পত্রিকাটি পাঠকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।” আগামী দিনগুলোতেও জনস্বার্থ ও সত্যের পক্ষে পত্রিকাটির এই সাহসী ভূমিকা অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পত্রিকার প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাঠকদের অকৃত্রিম ভালোবাসা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতাই আমাদের ৩২ বছরের পথচলার মূল প্রেরণা। ধনবাড়ীর স্থানীয় সম্ভাবনা, সমস্যা ও গণমানুষের দাবি তুলে ধরতে দৈনিক মজলুমের কণ্ঠ ভবিষ্যতেও আপসহীন থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ণ রাখবে।”

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরিশেষে পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন