ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-সচিব

মোজাম্মেল হক :
প্রকাশ: ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

সারা দেশের ন্যায় টাঙ্গাইল স্টেডিয়ামের বর্তমান খেলাধূলার পরিস্থিতি পরির্দশন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ও টাঙ্গাইল যুব উন্নয়ন অধিপ্তরের সহকারী পরিচালক এনায়েত করিম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এসে প্রথমেই পর্যবেক্ষণ করেন পরিত্যক্ত গ্যালারীর অংশ।

এরপর ভিআইপি গ্যালারীর টিনের তৈরী নষ্ট হয়ে টিন শেড, অসমতল মাঠের জন্য মাটি প্রয়োজন, দ্রুত পানি নিস্কাশনের জন্য ড্রেনের সংস্কারসহ আরো উন্নয়নমূলক কাজ। উপ-সচিব টাঙ্গাইল স্টেডিয়াম পর্যবেক্ষণের সময় তার পাশে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, আনিসুর রহমান আলো, জহিরুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসের সহকারী ক্রীড়া কর্মকর্তা রনি সরকার।

উল্লেখ্য অনেকদিন যাবত টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধান গেট সংলগ্ন দক্ষিণ পূর্বের গ্যালারীতে ফাটল দেখার পর থেকে পরিত্যক্ত। এই গ্যালারী বড় ধরনের ফাটলের পাশাপাশি বিভিন্ন জায়গায় প্লাষ্টার ধসে পড়ে বড় ধরনের ক্ষতিগ্রন্থ অবস্থায় আছে। ভিআইডি গ্যালারী টিনশেডে মরিচা পড়ে বৃষ্টির দিনে চুইয়ে চুইয়ে পানি পড়ে। অসমতল মাঠে বৃষ্টিতে পানি জমে যায়, পানি নিস্কাষনের ড্রেন ঠিকমতো কাজ করে না।

এছাড়া আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন খেলাধূলা আয়োজনে যা যা করা দরকার সেটা নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণের সম্পাদকের কক্ষে সার্বিক আলোচনা হয়। উপ-সচিব মোঃ জহিরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, সারা বাংলাদেশের বিভিন্ন মাঠ পরিদর্শনে তারা পর্যায়ক্রমে যাচ্ছেন।

সে পর্যায়ে টাঙ্গাইল স্টেডিয়ামের র্বতমান অবস্থা সর্ম্পকের জানার চেষ্টা করছেন। স্টেডিয়ামে নিয়মিত খেলাধূলা চলমান কি না? স্টেডিয়ামে খেলাধূলা আয়োজন কতটুকু সম্ভব? স্টেডিয়ামের সর্বশেষ কত সালে মেরামত হয়েছিলো এবং বর্তমান কি কি মেরামতের প্রয়োজন ? ক্লাবগুলোর বর্তমান কি অবস্থা এবং তাদের সাথে কিভাবে সমন্বয় করা যায়? এবং বিভিন্ন খেলাধূলার খেলোয়াড়দের পরিচর্যা কেমন হয়? কিভাবে স্টেডিয়ামে খেলাধূলার মাধ্যমে জেলা ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করা যায়।

এম.কন্ঠ/০৪ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন