ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে ১৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা টাঙ্গাইলে সামাজিক সংগঠন সর্বদা নির্ভীকের ৫ টাকার আহার গোপালপুরে ‘মাতৃছায়া’র সাফল্য, ৩১ জনের ২৭ জনই বৃত্তিপ্রাপ্ত ঘাটাইলে ওষুধ কেলেঙ্কাকির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ বাংলা কিউআর নিয়ে গোপালপুরে বিকাশের বিরুদ্ধে অভিযোগ বাসাইলে ৩ ইয়াবা ব্যবসায়ীকে ১১ মাসের কারাদণ্ড  সিএনজি শ্রমিক ইউনিয়নের কাশিল শাখা কমিটির সভাপতি আবু সাইদ ও সম্পাদক রউফ ঘাটাইলে স্বাস্থ্যকমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালক আটক টাঙ্গাইলে স্পন্দন কোচিংয়ের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-মিলাদুন্নবী পালিত

টাঙ্গাইলে সামাজিক সংগঠন সর্বদা নির্ভীকের ৫ টাকার আহার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে প্রায় ১২’শ নিম্ন আয়ের মানুষের মাঝে ‘৫ টাকার আহার’ তুলে দিলেন সামাজিক সংগঠন সর্বদা নির্ভীক ফাউন্ডেশন।

শুক্রবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ হাবিবুল আলম শাতিল। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তরুণদের এমন উদ্যোগের পাশে থেকে তাঁদের উৎসাহিত করা এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি আয়োজকদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে ওঠে।

সংগঠনটি ক্ষুধা নিবারণের পাশাপাশি মানুষের আত্মমর্যাদা অক্ষুন্ন রেখে খাদ্যের সুযোগ নিশ্চিত করার ব্যতিক্রমী উদ্যোগ ‘৫ টাকার আহার’ পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় এ কর্মসূচিতে এক হাজার মানুষের খাবারের লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত ১১৬৪ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কর্মসূচির কার্যক্রম চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

‘৫ টাকার আহার’-এর অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে খাবার বিনামূল্যে বিতরণ করা হয় না। মাত্র পাঁচ টাকার বিনিময়ে মানুষ নিজের খাবার নিজেই সংগ্রহ করেন। আয়োজকদের ভাবনা, এতে প্রয়োজনের সময়ে একজন মানুষ সহায়তা পেলেও তাকে কারও কাছে হাত পাতার অনুভূতির মধ্যে পড়তে হয় না। বরং নিজের অর্থ দিয়ে খাবার কেনার মধ্য দিয়ে আত্মসম্মান, মর্যাদা ও স্বাভাবিক অধিকারবোধ বজায় থাকে। প্রায় দুই বছর ধরে প্রতি মাসে দুইবার, সাধারণত শুক্রবার এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

২০২৪ সালে যাত্রা শুরু করা সর্বদা নির্ভীক ফাউন্ডেশন গত দুই বছর ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি তরুণদের মেধা, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে কাজ করছে। রক্তদান, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের বিতর্ক ও নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সংগঠনটি সৃজনশীলতা, নারী উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশবান্ধব নতুন প্রকল্প নিয়েও কাজ করছে। সংগঠনের চলমান ও পরিকল্পনাধীন উদ্যোগের মধ্যে প্লাস্টিকের পুনর্ব্যবহার, সচেতনতা ও সৃজনশীল ব্যবহারের মাধ্যমে পরিবেশগত সমস্যাকে নতুনভাবে মোকাবিলার পরিকল্পনাও রয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো ও সামিউল ইসলাম সাদি এবং সভাপতি শাহিন সরকার। শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে গড়ে ওঠা সংগঠনটি ভবিষ্যতে মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, সৃজনশীলতা, উদ্যোক্তা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, পরিবেশ ও সামাজিক সচেতনতার মতো বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন, সহ-সভাপতি মারুফ সিদ্দিকী মাহিম, সাধরণ সদস্যদের মধ্যে থেকে রৌফুর রহমান শান্ত ও সোহাগ হোসেন।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘৫ টাকার আহার’ সেই বৃহত্তর স্বপ্নেরই একটি দৃশ্যমান উদ্যোগ মানুষকে শুধু খাবার দেওয়া নয়, বরং ক্ষুধার সময়ে তার পাশে দাঁড়ানো, তার মর্যাদা অক্ষুন্ন রাখা এবং সমাজে পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি তৈরি করা। ভবিষ্যতে এ কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে নিয়ে গিয়ে নিয়মিতভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর প্রত্যয় রয়েছে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের।

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন