ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

বাংলা কিউআর নিয়ে গোপালপুরে বিকাশের বিরুদ্ধে অভিযোগ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নগদনির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে ১ জুলাই থেকে সারাদেশে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

একই সময়ে টাঙ্গাইলের গোপালপুরে বিকাশ এজেন্টদের বাংলা কিউআর ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলা কিউআর কোডে লেনদেন না করার জন্য বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস থেকে মৌখিক নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে। এজেন্টদের দাবি, বাংলা কিউআর ব্যবহার করলে বিকাশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা হবে না বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের কথা ২৫ জুন বাংলা কিউআর লেনদেন বিষয়ক ক্যাম্পইনে জানান ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। তিনি বলেন, বাংলা কিউআর চালুর উদ্দেশ্য ডিজিটাল পেমেন্ট বাড়ানো ও নগদের ওপর নির্ভরতা কমানো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এজেন্ট জানান, সম্প্রতি বিকাশের গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মাঠ পরিদর্শনে এসে বাংলা কিউআর ব্যবহারকারী এজেন্টদের তালিকা করেন। পরে গোপালপুরের এজেন্টদের বাংলা কিউআরে লেনদেন না করার নির্দেশ দেওয়া হয়।

ডিস্ট্রিবিউশন হাউসের এক প্রতিনিধি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এজেন্টদের দোকানে বাংলা কিউআর দেখতে পেলে মাঠপর্যায়ে চাপ সৃষ্টি করা হয়।

টেলিকম ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, বাংলা কিউআরে লেনদেন বাড়ায় ক্যাশ আউট কমেছে। এতে বিকাশের ব্যবসা কমে যাওয়ায় এজেন্টদের বাংলা কিউআর ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা সুপারভাইজার হুমায়ূন কবির বলেন, ‘কোনো এজেন্ট পয়েন্টে বাংলা কিউআর ব্যবহার করলে আমাদের লেনদেন কিছুটা কমে যায়। এ কারণে এজেন্টদের বাংলা কিউআরে লেনদেন না করে এজেন্টের মাধ্যমে লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে বলা হয়। ছোট লেনদেনে আমাদের আপত্তি নেই। তবে বড় অঙ্কের লেনদেন বাংলা কিউআরের মাধ্যমে করাকে আমার কাছে অনৈতিক মনে হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিকাশের এরিয়া ম্যানেজার এবিএম সাইদুল গণি বলেন, ‘এ বিষয়ে জানতে চাইলে বিকাশের মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগ করুন।’

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন