ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা  শাহীন শিক্ষা পরিবারের স্পিলিং স্টার প্রাথমিক বাছাই পরীক্ষা টাঙ্গাইলে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১১:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে দিগন্ত বিস্তৃত জলভরা ঐতিহ্যবাহী নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে ছোট ছোট নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করা হয়।

জানা গেছে, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। ফুলকী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ছোট ছোট প্রায় ২০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তিতে অতিথি করা হয়নি। মূলত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও মানুষকে বিনোদন দিতে যুব সমাজের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ২০টি ছোট ছোট নৌকা ৫টি গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কোনো বড় নৌকা ছিল না। ১২ থেকে ১৫ হাত নৌকাগুলো বাইচে অংশ নেয়। চ্যাম্পিয়ন নৌকাকে ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

এম.কন্ঠ/ ২৩ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন