ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা  শাহীন শিক্ষা পরিবারের স্পিলিং স্টার প্রাথমিক বাছাই পরীক্ষা টাঙ্গাইলে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১১:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৩ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান, বাবুর টেলিভিশন মেকানিকের দোকান, আব্দুল কাদেরের জুতার দোকান, রাজীব কুমারের সেলুন, সোহেল রানার মুরগির ফিডের দোকান এবং সাধন চন্দ্র সাহার মনিহারি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

এর মধ্যে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের দোকান ও মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকা, বাবুর টেলিভিশন মেকানিকের দোকানে প্রায় ২ লাখ টাকা, আব্দুল কাদেরের জুতার দোকানে প্রায় ২ লাখ টাকা, রাজীব কুমারের সেলুনে প্রায় ৫০ হাজার টাকা, সোহেল রানার মুরগির ফিডের দোকানে প্রায় ১ লাখ টাকা এবং সাধন চন্দ্র সাহার মনিহারি দোকান ও মালামাল পুড়ে প্রায় ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে রাত আনুমানিক ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে কালিহাতী ফায়ার সার্ভিস।

এম.কন্ঠ/ ২৩ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন