ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টাঙ্গাইল সদরের চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে পাঠাগারের পাঠকদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৭ জন অংশগ্রহণকারী কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তামীম, দ্বিতীয় স্থান অধিকার করে মঞ্জুরুল এবং তৃতীয় স্থান অধিকার করে মোজাম্মেল। বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে বই উপহার প্রদান করা হয়। পরবর্তীতে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। এসময় পাঠাগারের সদস্য শামীম আল মামুন, সুমন খান, মোঃ শাকিল আহমেদ, সুমন চৌধুরী, রিপন মিয়া, হাবিবুর রহমান, হামিদ হাসান, মেহেদী মাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এম.কন্ঠ/৩০ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন