ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস, যানচলাচল বন্ধ টাঙ্গাইলে “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড” উপলক্ষে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে সরকারি মুরগির খামারে ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও ফারজানা আক্তারের মতবিনিময় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরের জয়লাভ এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান পুনরুদ্ধারে সহযোগিতা প্রয়োজন মধুপুরে গোসলে নেমে নিখোঁজের পর আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিতের আশ্বাস-প্রতিমন্ত্রী টুকুর টাঙ্গাইলে মামলা করায় ভুক্তভোগী পরিবারের উপর সন্ত্রাসী হামলা বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশনের টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন

টাঙ্গাইলে “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড” উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

টাঙ্গাইলে দেশব্যাপী ২১তম “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬” উপলক্ষে সংবাদ সম্মেলন ও উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন অলিম্পিয়াডের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞান চর্চা জনপ্রিয় করে তুলতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রতিভাবান শিক্ষার্থী বাছাই করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

লিখিত দেয়া বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মো. মুজিবুল আহসান বলেন, জ্যোতিবিজ্ঞান বিষয়ক বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গত ৩৮ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কাজের ধারাবাহিকতায় সংগঠনটি ২০০৬ সার থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর আয়োজন করে। এবার ২১ তম আয়োজন।

তিনি আরো বলেন, দেশব্যাপী আয়োজিত “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড” এর প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে ৩ জুলাই ২০২৬ তারিখ থেকে। ৩ জুলাই ২০২৬ তারিখে সারাদেশ ব্যাপী একযোগে প্রামিক বাছাই কার্যক্রমটি অনলাইনে পরিচালিত হয়েছে। পরবর্তিতে বিভাগয়ি বাছাই পর্বের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই ২০২৬ তারিখে একটি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে পারবে টাঙ্গাইর জেলার ২’শ শিক্ষার্থী। এ পরীক্ষা থেকে ৩০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ১৫ জন সিনিয়র গ্রুপে এবং ১৫ জন জুনিয়র গ্রুপে থাকবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখে ঢাকায় আয়োজন করা হবে “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড” জাতীয় প্রতিযোগিতা।

জাতীয় প্রতিযোগিতা থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ৬-৮ আগস্ট ২০২৬ তারিখে ৩ দিনের ক্লোজ ক্রাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে। এই ৩ দিনের ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন আন্তর্জাতিক অ্যাস্ট্রে-অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অংশগ্রহণের নিয়মাবলি ঃ ১/ ২০০৮-২০১২ সালের মধ্যে জন্মগ্রহনকারী ১৪-১৮ বছর বয়সী স্কুল কলেজে পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এই আয়োজন। ২/ বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোন ছাত্র-ছাত্রী প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে না। ৩/ ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ফরম পুরনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ফরম সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। ৪/ রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।

এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারি এবং টাঙ্গাইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২০ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন