সর্বশেষ
টাঙ্গাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য’র শোক র্যালী
টাঙ্গাইলে শহীদ আবু সাঈদের ২য় শাহাদত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে শোক র্যালী করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শোক র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে অংশ নেয় জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, এনসিপির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।
এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম. টি
























