ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

থমথমে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে সাংবাদিকদের সহযোগিতায় টাঙ্গাইল প্রেসক্লাবে শুরু হয়েছে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা।

বুধবার (১৭ জুন)  বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইভি মিলনায়তনে শতবর্ষী টাঙ্গাইল ক্লাব ও করোনেশন ড্রামাটিক ক্লাবসহ টাঙ্গাইল জেলার ২৬টি ক্লাবের অংশগ্রহণে শুরু হয়েছে।

জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির।

তিনি বলেন, টাঙ্গাইলের যে ক্লাবগুলো এ আয়োজনে অংশগ্রহণ করেছে। তারা প্রত্যেকটি ক্লাব টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনে বিভিন্নভাবে জড়িত আছে। আমি বিশ্বাস করি খেলাধুলা বাড়লে ক্লাবগুলো আরো যত্নশীল হবে এবং খেলাধূলায় অংশগ্রহনের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় গড়ে উঠবে। খেলাধূলায় বর্তমান সময়ের তরুনরা যুক্ত হলে মাদক দূরে থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে তুলতে খেলাধূলার বিকল্প নাই’।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ,সহ-সভাপতি মো. নাসির উদ্দিন ও কাজী তাজউদ্দিন রিপন, ও সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

শুরুতে অতিথিদের মাঝে ফুলেল শুভেচ্ছায় বিতরনে সহযোগিতা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামীম আল মামুন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, আন্তঃক্লাব ক্রীড়া কমিটির সদস্য মোজাম্মেল হক, শহিদুল ইসলাম, সোহেল রানা, এরশাদুল,অলক কুমার দাস ও মাসুদুল হক।

টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো দাবা, টেবিল টেনিস, ক্যারাম ও আন্তর্জাতিক অকশনব্র্রীজ ও কন্ট্রাকব্রীজ তাস খেলা।

টাঙ্গাইল জেলা যে সব ক্লাব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করছে সে গুলো হলো অফিসার্স ক্লাব,টাঙ্গাইল ক্লাব, সিডিসি(করোনেশন ড্রামাট্রিক ক্লাব),থানাপাড়া ক্লাব ,টাঙ্গাইল রাইফেলস্ ক্লাব, কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব, টাঙ্গাইল চেস ক্লাব, ভাসানী ক্লাব,টাঙ্গাইল টিটি ক্লাব, ইয়ং স্টার ক্লাব, বিশ্বাস বেতকা যুব ও নাগরিক ঐক্য , আদি টাঙ্গাইল স্পোটিং ক্লাব,ঐকতান ৯১ ক্লাব, হেলিপ্যাড স্পোটিং ক্লাব, জি, আই, আই টি চেস ক্লাব, ওস্তাদ সিকান্দর স্মৃতি পাঠাগার,গালা, নুরা পরিবার, সোনালী ব্যাংক ক্লাব টাঙ্গাইল শাখা, কাশিল ক্লাব, বাসাইল, সৌখিন মৎস্য শিকারী সমিতি , ভি-৯১ গ্রুপ, কুচয়াডাঙ্গা চেস ক্লাব, ট্রাফিক বিভাগ, টাঙ্গাইল শাখা, বিন্দুবাসিনী ৮৫ ব্যাচ, এক্স ক্যাডেট সংঘ ও টাঙ্গাইল প্রেসক্লাব।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও আন্তঃক্লাব ক্রীড়া কমিটির সদস্য সচিব মোস্তাক হোসেন।

এম.কন্ঠ/ ১৭ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন