ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আর্জেন্টিনা ফুটবল এক দীর্ঘদিনের কালো অধ্যায় ছিল- চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে গেলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়া। কিন্তু কানসাস সিটিতে বুধবার সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেই পুরোনো ও বিব্রতকর ইতিহাস বদলে দিল লিওনেল স্কালোনির দল।

এর আগে আর্জেন্টিনা যতবারই বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে পা রেখেছে, ততবারই প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে।

১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চার বছর পর শিরোপা ধরে রাখার মিশনে যায় আর্জেন্টিনা। কিন্তু ১৯৮২ আসরের উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল আর্জেন্টিনা।

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনার। আর ১৯৯০ আসরের প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল আলবিসেলেস্তেরা।

এমনকি গত ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাতেও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল আর্জেন্টিনা। ফলে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ভক্তদের মনে সেই ওপেনিং ম্যাচ ফোবিয়ার ভয় কিছুটা হলেও ছিল।

তবে সেই ভয়কে জয় করেছেন লিওনেল মেসি বাহিনী। আর্জেন্টিনার অধিনায়কের রেকর্ডগড়া হ্যাটট্রিক আলজেরিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা।

এম.কন্ঠ/ ১৭ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন