ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

টাঙ্গাইলে এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বেপারীপাড়া এতিমখানায় (বালক) ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, সাবেক ক্রিকেটার ও কোচ নির্মল চন্দ্র ভৌমিক।

সরকারি শিশু পরিবার আয়োজিত ৭দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা সহকারী ক্রিকেট কোচ মো. ইসলাম খান।

প্রতিভা অন্বেষণে সরকারি শিশু পরিবারের বালক ও বালিকা থেকে ১১৩ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে।

এম.কন্ঠ/ ১৭ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন