ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ব্যবসায়ী কবির মোল্লা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইল গ্রামের ব্যবসায়ী কবির মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দাসি যাচ্ছিলেন। উপজেলার কয়েড়া এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে কবির মোল্লা পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কবির মোল্লার ডান পা ভেঙে গেছে। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবির মোল্লা নিকরাইল গ্রামের জয়নাল আবেদিন মোল্লার ছেলে। এ ঘটনায় ২১ মার্চ বাদি হয়ে তিনি ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কবির মোল্লা জানান, তিনি ১৩ মার্চ বাড়ি থেকে গোবিন্দাসী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হন। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। ট্রাক চালককে চিহ্নিত করে শাস্তি দাবি করেন তিনি। এছাড়াও তিনি নিরাপদ সড়কের দাবি করেন।

এম.কন্ঠ/২৬ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন