ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং টেক্সটাইল ক্লাবের যৌথ উদ্যোগে ‘এআই ইন টেক্সটাইল এন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির হোখশুল নিডারহাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের টেকনিক্যাল টেক্সটাইলস বিষয়ে স্নাতকোত্তর গবেষক মো. শরিফুর রহমান রাকেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, বিশ্ব পরিবর্তনশীল ফ্যাশনও পরিবর্তনশীল তাই বিশ্বের চাহিদা অনুযায়ী টেক্সটাইল প্রযুক্তিরও যুগোপযোগী করতে হবে। “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, বাজার বিশ্লেষণ এবং ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে এআই এর ব্যবহার শিল্পখাতকে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও টেকসই করে তুলছে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় এমন উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে, যা শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করবে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।”

বিভাগের চেয়ারম্যান বলেন, এ বিভাগকে নতুনভাবে ভিন্ন আঙ্গিকে সাজানো হচ্ছে। এইবিভাগ দেশের মধ্যে একটি যুগোপযোগী বিভাগ হিসেবে পরিচিতি লাভ করবে।

সেমিনারে বক্তারা টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন অপটিমাইজেশন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি অংশ গ্রহণকারীদের মধ্যে প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধারণা ও আগ্রহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।

এম.কন্ঠ/ ১৩ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন