ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কক্সবাজার ট্যুরিজম এলাকা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, কক্সবাজারের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে। ট্যুরিস্ট সিটি হিসেবে এর সুনাম রয়েছে।

তিনি বলেন, অনেক বিদেশিরাও এখানে আসছেন। বিদেশি বিনোয়াগকারীদের আমরা স্বাগত জানিয়েছি, যাতে তারা কক্সবাজারের হোটেল-মোটেলে বিনিযোগ করে। প্রধানমন্ত্রীর নিদেশ অনুযায়ী, কক্সবাজারে যা কিছু করার দরকার, তা করা হবে।

সোমবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৩ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন