ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইল কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ‘অর্জন ও অনুপ্রেরণার শতবর্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিদ্যালয়টির মাঠে আয়োজিত অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অতিথিদের বক্তব্য, ক্রেস্ট বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমএ মজিদ এফআরসিএস। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মো. মেহেদী আলী খান। শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মর্কর্তা মো. মতিউর রহমান খানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে একত্রিত হতে পেরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়টি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে সকলে একত্রিত হতে পেরে আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

এম.কন্ঠ/ ০৫ এপ্রিল /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন