নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাকিয়া বেচেঁ আছে কিনা জানতে চায় তার পরিবার
২৫ দিন পার হয়ে গেলেও এখনও সন্ধান পাওয়া যায়নি মাদ্রাসা ছাত্রী জাকিয়া সুলতানা অধরার (১৬)। এ নিয়ে চরম হতাশা ও উৎকন্ঠায় দিন পার করছে তার পরিবার। এলাকাতেও বিষয়টি নিয়ে চাঞ্চল্যের তৈরি হয়েছে।
জানা যায়, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার করটিয়া ইউনিয়নের আলসা গ্রামের মোঃ জয়নাল মিয়ার মেয়ে জাকিয়া সুলতানা অধরা গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর রাত পেরিয়ে গেলেও জাকিয়া বাসায় ফেরেনি। পরিবারের লোকজন তার সহপাঠি ও নিকটতম আত্বিয় স্বজনদের বাড়িতে বারবার খোঁজ করেও তার সন্ধান পায়নি। জাকিয়ার সাথে কারো শত্রুতা বা প্রেমের সম্পর্ক ছিলনা বলেও জানিয়েছে তার পরিবার। সে পাশ^বর্তী গ্রামের ধুলটিয়া রাহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।
এ ব্যাপারে তার পিতা জয়নাল মিয়া জানান, জাতীয় নির্বাচনের পরের দিন বিকেলে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন সে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিনা। মাদ্রাসা ছুটি হলে সঠিক সময়ে বাড়ি ফিরত। স্বভাবে বেশ সহজ সরল। আত্বিয় স্বজনসহ তার সহপাঠিরাও নিখোঁজের ব্যাপারে কেউ কিছু বলতে পারছেনা। উপায়ন্তর না পেয়ে দেলদুয়ার থানায় সাধারন ডায়েরি করেছি। কান্না জড়িত কন্ঠে সে বলেন, আমার মেয়ে বেঁচে আছে না মারা গেছে আমি জানিনা। সরকারের কাছে আমার দাবি আমার মেয়েকে খুঁজে এনে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা আমাদের মেয়ের সন্ধান চাই। এদিকে জাকিয়ার মা জাকিয়ার খোঁজ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
জাকিয়ার ভাই মাসুদ মিয়া জানান, চট্রগ্রামের রাউজান উপজেলার আলিখিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ওমর হোসাইন নামের এক ছেলের সাথে এর আগে আমার বোন টিকটক করতো বলে জানতে পেরেছি। টিকটকের সুবাধে ঔই ছেলের সাথে কোন সম্পর্কে জড়িয়েছে কিনা বা সেখানে চলে গিয়েছে কিনা নিশ্চিত করে কিছুই বলতে পারছিনা।
অত্র গ্রামের ইউপি সদস্য নাজমুল ইসলাম রাজু জানান, মেয়েটি প্রায় ২৫ দিন হলো নিখোঁজ। আমরা গ্রামবাসী বিষয়টি নিয়ে খুবি উদ্বিগ্ন। তার পরিবার তাদের মেয়েকে না পেয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে আমরা থানা পুলিশের সহযোগীতা চেয়েছি। আশা করি এ ব্যাপারে তারা দ্রুতই পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াৎ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
এম.কন্ঠ/ ১০ মার্চ/এম. টি




























