টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১
টাঙ্গাইলের মধুপুরে র্যাবের অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলামসহ (৩৪) এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার ভুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক কারবারীরা অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে।
পরে ভোর রাতে ওই এলাকায় অভিযান করে মো. নজরুল ইসলামের বাড়ি থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানান তার সহযোগি স্বপন মিয়ার বাড়িতে গাঁজা আছে। পরে স্বপনের বাসা থেকে ১৩ কেজি ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নজরুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম. টি


























