ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা 

ঘাটাইলে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী মধুপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হচ্ছে উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলম খান (৫৬), উপজেলা ছাত্রলীগের নেতা আবিদ হাসান (৩২), রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মজনু (৪০), ধলাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন (৫২)।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, শনিবার রাতে ঘাটাইলে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে আটক করা হয়। পরে মধুপুর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।

এম.কন্ঠ/ ০৯ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন