ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ জন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে- কার্তিক তরফদারের স্বর্ণের দোকানকে ২ হাজার টাকা, কৃষ্ণ তরফদারের স্বর্ণের দোকানকে ২ হাজার এবং শহিদুলের ভাই ভাই হোটেলকে দেড় হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫০০/- টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় ঘাটাইল থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

এম.কন্ঠ/ ২০ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন