ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

তারেক রহমান বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ…টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৪:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গ্রাম বাংলা ঐতিহ্য ধরে রাখতে হবে। আমরা সবাই মিলে তা ধরে রাখবো। তারেক রহমান বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। নির্বাচনের রোর্ডম্যাপ ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী যাতে রমজানের পূর্বে নির্বাচন হয় দেশবাসী এইটাকে স্বাগত জানায়। এটিও প্রত্যাশা করে যথা সময়ে নির্বাচনটি হয়। বাংলাদেশের মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারে নাই। কাজেই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সাথে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মত সরকার গঠন করতে চায়। তারেক রহমান বলেছেন মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।

শুক্রবার (২৯আগস্ট) বিকেলে সদরের চৌবাড়িয়ার বাগবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ খেলাধূলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই বাংলাদেশের কোন ফ্যাসিবাদ স্বৈরাচার জুলুম নির্যাতন হত্যা করে ক্ষমতায় থাকতে পারে নাই। সকল সময়ই জনগণ অধিকার আদায় করেছে, জনগণরেই জয় হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এই বাংলাদেশে কোন হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না সকলেই মিলে এই দেশ আমরা গড়ে তুলবো।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসর তারা পার্শ্ববর্তী দেশে বসে যড়যন্ত্র করছে। তাদের যড়যন্ত্রের কথা মানুষ বলে, কিন্ত ষড়যন্ত্র করে লাভ হবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলার সভাপতি মোঃ আজগর আলী,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, ১১নং কাতুলী ইউনিয়ন সভাপতি আবুল হোসেন ও সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট শামীম আল মামুন। গ্রামীণ খেলাধূলার সার্বিক আয়োজন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১১নং কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ।

গ্রামীণ খেলাধুলায় কৃষকদের নিয়ে চোখ বেঁধে গুপ্তধন খোঁজার পর বেরসিক বৃষ্টি এসে প্রায় ঘন্টাখানেক সময় নষ্ট করে দেয়। তারপরও বাকী সময়ে লাঠিবাড়ি খেলা, মেয়েদের হা-ডু-ডু, ছেলেদের পিচ্ছিল কলাগাছ বেয়ে মাথায় উঠা ও ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পিচ্ছিল কলাগাছ বেয়ে রিয়াদ আহমেদ প্রথম হয় এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় ঘোড়া রুবেলকে নিয়ে প্রথম হয় ঘোড়সওয়ার মোর্শেদ আলী।

এম.কন্ঠ/  ৩০ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন