ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে বসেছে আক্তারুজ্জামান সাজু নামের এক শিক্ষার্থী। এতে অন্যান্য শিক্ষার্থীরা সংহতি জানিয়ে প্রতীকি অনশন করছেন।

সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবণেন সামনে এ কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্র মো. আক্তারুজ্জামান সাজুসহ আন্দোলনকারীরা বলছেন, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার এ অন্যতম একটি দাবি। ছাত্র সংসদ হলে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করবে
ন্যায্য দাবি আদায়ের প্লাটফর্ম। গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত নেতৃত্ব নির্বাচিত হবে। ফলে ছাত্রদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে।

বিশ্বিবদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ রিজেন্ট বোর্ড থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অনুমোদন করতে হবে এবং একটি গঠনতন্ত্র প্রনয়ন কমিটি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ে বড় করে আলোচনা সভা করা হয়েছে। বিষয়টি আরো উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা শেষে প্ররবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এম.কন্ঠ/  ১১  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন