দিঘুলীয়ায় বিএনপি’র ৪ নেতার মৃত্যুতে দোয়া মাহফিল
টাঙ্গাইল দিঘুলীয়া ৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে স্খানীয় বিএনপি নেতা আমীরুল হক , মাহবুবুল হক পিন্টু ও ফারুক হোসেনের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৪নং ওয়ার্ড বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহবায়ক কবিরুজ্জামান কবির, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজিব, শহর বিএনপির সহসভাপতি , ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট ঠিকাদার মোঃ শফিকুল ইসলাম রহিজ, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাকিলুর রহমান শাওনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ।
দোয়া মাহফিল পরিচালনা করেন দিঘুলীয়া মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্কারী হায়দার আলী।
এম.কন্ঠ/ ০৩ অগাস্ট /এম. টি

























