ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে সৌরভ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার ( ৭ জুলাই) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ উপজেলার দিগর ইউনিয়নের মানাজী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় সৌরভ মোটরসাইকেল নিয়ে হামিদপুর যাওয়ার পথে আঠারদানা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ব‌লেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।

এম.কন্ঠ/  ০৮ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন