ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঘাটাইলে অবৈধ দুই সিসা কারাখানা উচ্ছেদ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নির্দেশনায় দুটি অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ এবং জেলা পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, উপজেলার পাহাড়ী অঞ্চলে বনের ভেতরে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু লোক পরিবেশ ও মানব সমাজে ক্ষতিকর পুরোনো ব্যাটারী থেকে আগুনে পুড়িয়ে সিসা বের করে বাজারজাত করে আসছে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভেঙে দেওয়া হয় তাদের সিসা তৈরির সরঞ্জাম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহাকরী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ০১ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন