ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

একটি শিশু, একটি স্বপ্ন ফুলের সাথে, বিকশিত হোক আগামীর প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের উদ্যোগে একযোগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ জুন ) সকাল ১০ টা থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া, ধলাপাড়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসাইন প্রমুখ।

প্রাথমিক পর্যায়ে উপজেলায় সর্বমোট ১৭২টি বিদ্যালয়ে তিনটি করে মোট ৫১৬টি বৃক্ষরোপন করা হয়। এর মধ্যে জারুল, কৃষ্ণচূড়া, শোনালু বৃক্ষসহ বিভিন্ন ধরনের ফসল, ঔষধি এবং অন্যান্য বৃক্ষের চারা রোপণ করা হয়।

এম.কন্ঠ/  ২৫ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন