টাঙ্গাইলে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলে সাবেক প্রধান বিচারপতি এম খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ, ফ্যাসিস্ট দোস উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ এবং দুর্নীতিতেবাজ বিচারকদের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশ করা হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের উদ্যোগে টাঙ্গাইল আদালত প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আদালতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এসএম ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহির, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, ভারপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন বাবুল, বিএনপি নেতা একেএম আলী ইমাম তপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ওমরাও খান দীপু প্রমুখ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ৩০ এপ্রিল /এম.টি

























