ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী 

দেশে একটা হতাশা কাজ করছে…কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আসলে দেশে একটা হতাশা কাজ করছে। মানুুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে মাহে রমজান। এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সব চেয়ে পবিত্র মাস। বাংলাদেশে মাহে রমজানে সাঘাতিক শঙ্কা নিয়ে মানুষ আছে। বাজারে কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কি হবে। মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনও সম্পর্ক নেই। ভিশন কষ্টে আছে মানুষ। আবার এটা সাধারণ মানুষ কখনও প্রত্যাশা করে না।

নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিৎ। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায়। এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে।’

এদিকে, কাদের সিদ্দিকী তার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ, জেলা কৃষকশ্রমিক জনতালীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া প্রমুখ।

এম.কন্ঠ/১৩ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন