টাঙ্গাইলে শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
টাঙ্গাইল দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মঙ্গলবার ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মজিবুল আহসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান বেল্লাল, গাজীউল হক, আবিদুর রহমান, ফুটবল রেফারী সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান ধলা, মীর মনিরুজ্জামান কিউ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য তুহিনুর রহমান সেলিম, আঃ রৌফ, দৈনিক মজলুমের কন্ঠের সহকারী সম্পাদক এস এম আওয়াল মিয়া।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও ক্রীড়া শিক্ষক তরুন চন্দ্র দাসের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এম.কন্ঠ/১১ ফেব্রুয়ারী /এম.টি



























