ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

টাঙ্গাইলে চাঁদাবাজির মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইল শহরে চাঁদাবাজি মামলায় মো. নাইম আদনান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে শহরের দেওলা নিঝুম ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাইম আদনান ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সিলেটে কুলবাখানী এলাকার মৃত এমএ নুরের ছেলে তারেক আহমেদ দেশের বিভিন্ন এলাকায় মনিপুরি তাঁতিশিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন নামে বাণিজ্য মেলা করে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থ বছরে টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬ ডিসেম্বর তারেককে অনুমতির বিষয়টি জানানো হলে তিনিসহ ডেকোরেটর ম্যানেজার ফরহাদ হোসেন ২৯ ডিসেম্বর টাঙ্গাইলে আসেন। দেওলা এলাকায় অবস্থানকালে শহরের হাজরাঘাট এলাকার জাহিদ, মো. ইমরান, নাইম আদনান, বিপ্লব ও জামাল হোসেনসহ অজ্ঞাত আরো কয়েক জন তাদের নিঝুঁম ছাত্রাবাসে নিয়ে যান। তাদের মুক্তিপনের জন্য ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিতে হত্যার হুমকিসহ মারধর করতে থাকে। পরে বিকাশ ও এসএ পরিবহনের মাধ্যমে কয়েক দফায় নাইমদের পাঁচ লাখ ৬০ হাজার টাকা প্রদান করে। ৩০ ডিসেম্বর রাতে অভিযুক্তরা তারেক ও ফরহাদ হোসেনের তিনটি অলিখিত ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। বিষয়টি গোপন না রাখলে প্রাণ নাশের হুমকিও দেন অভিযুক্তরা। পরে থানায় তারেক আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই রামকৃষ্ণ দাস বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিকেলের পর শুনানী হওয়ার কথা রয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এম.কন্ঠ/ ০৩ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন