ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

আমরা কত ভালো মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়…কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

আমরা কত মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়। তাহলে আমরা কী রকম ভালো মানুষ। কী রকম ভালো মানুষ সংসদে গেছে। কী রকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হইছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বঙ্গবীর বলেন, দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করছে। আওয়ামী লীগের একজন এমপিকে ৮০ টুকরা করে যার মাংস পাওয়া যায় না। যে যতই বলুক যদি লাশ না পাওয়া যায় তাহলে মামলাটি দুর্বল হবে। মামলায় আলামত লাগবে।

রোববার রাত আটটায় সখিপুর উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী ৫ জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবেনা।

দেশের নানা অনিয়মের চিত্র তুলে ধরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশে কোন উন্নয়ন হয়নাই, কিছু দালানকোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে তারা কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে। যদি কোন প্রকল্পে টাকা লাগে এক কোটি, তারা ধরে রাখে ৪ কোটি। দুই কোটিই চুরি হয়। এক কোটিরও (টাকা) কাজ করেনা। কীভাবে যে দেশটা চলছে একটু গভীরভাবে না ভাবলে চলে না।

পথসভায় আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইলের কালিহাতী থেকে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান প্রমুখ।

টাঙ্গাইলের সখীপুরে আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজনসহ ৬ জন পার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এম.কন্ঠ/ ২৮ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন