ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে প্রায় ৫ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৪২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

oppo_2

টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে চার লাখ ৯৩ হাজার ৭০০ শিশু। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশু ৫৬ হাজার ১৪৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু চার লাখ ৩৭ হাজার ৫৫১ জন। জেলার তিন হাজার ১০ টি কেন্দ্রে সাত হাজার ২২৭ জন দায়িত্ব পালন করবেন।

সোমবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

সিভিল সার্জন অফিসের সম্মেল কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক, ডিস্ট্রিক মেডিকেল অফিসার অফ কো-অর্ডিনেটর ডা. আবু জাফর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল হামিদ মিয়া, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় জানানো হয়, আগামী আগামী ১ জুন সকাল ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এর উদ্বোধন করা হবে। ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৭ হাজার ২৩৭ জন স্বাস্থ্য সহকারী এবং কর্মী কাজ করবেন।

এম.কন্ঠ/ ২৮ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন