ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

গোপালপুরে মেয়েকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যার চেষ্টা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৬:২৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

টাঙ্গাইলের গোপালপুরে মেয়েকে হত্যার পর বিষপানে বাবা ও মায়ের আত্মহত্যা চেষ্টার করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে ৷

নিহত ওই এলাকার মাসরুল হোসাইনের মেয়ে ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা(৫)। আহতরা হলেন, নিহতের বাবা মাসরুল হোসাইন (৩৫) ও নিহতের মা মীরা আফরোজ সাথী (৩০)।

পুলিশ জানায়, মাসরুল হোসাইন টোবাগো কোম্পানীর সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন৷ গত ২৮ এপ্রিল মাসরুল হোসাইনের কাছ থেকে কোম্পানীর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। পরবর্তীতে যে টাকা গুলো পরিশোধ করতে পারছিলো না এবং টাকার জন্য টোবাগো কোম্পানী কর্তৃপক্ষ চাপ দিচ্ছিলো৷ এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ ছিনতাই হওয়া টাকা ফেরত দেয়া দিয়ে চিন্তিত হয়ে পড়ছিলেন। রোববার রাতে মাসরুল হোসাইন ১২০ পিস ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে শিশু কন্যাকে বাবা ও মা ঘুমের ওধুষ খাওয়ান। পরে তারা মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করে৷ পরবর্তীতে মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

এম.কন্ঠ/ ২৮ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন